September 19, 2026, 7:40 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র আর অন্য দেশের ওপর হুকুম চালানোর মতো অবস্থায় নেই : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাধীন দেশগুলোকে কী করতে হবে বা কীভাবে চলবে- এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই বলে দাবি করেছে ইরান। হরমুজ প্রণালি ঘিরে নতুন একটি প্রস্তাব যখন ওয়াশিংটনে পর্যালোচনা করছে, ঠিক সেই সময়েই তেহরানের পক্ষ থেকে এ মন্তব্য এসেছে।

যুদ্ধের শুরু থেকেই ইরান এই কৌশলগত জলপথ কার্যত বন্ধ করে রেখেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক ধাক্কা লেগেছে এবং সংঘাত নিরসনের আলোচনায় এই প্রণালি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই।’

তিনি আরও বলেন, ওয়াশিংটনকে এখন অবশ্যই তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি পরিত্যাগ করতে হবে।

যুদ্ধবিরতি লড়াই থামিয়ে রাখলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধানের আলোচনায় এখনো কোনো ফলাফল আসেনি। তবে ইরানের নতুন যে প্রস্তাবটি যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে, তাতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে তালায়ি-নিক বলেন, ইরান স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে; বিশেষ করে এসসিওর সদস্যদের সঙ্গে নিজেদের প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page