September 6, 2026, 10:40 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িত পলাতক সেনা কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে এক বিশেষ সাক্ষাৎকারে কথাটা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দুই আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ও এ বি এম এইচ নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরানোর ব্যাপারে আলোচনা চলছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ঠাণ্ডা মাথায় বঙ্গবন্ধুকে তার নিজ বাসভবনে সপরিবারে হত্যা করে।

হত্যাকাণ্ডের পরপরই খুনিরা দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পরবর্তীতে তাদের কয়েকজনকে বিচারের আওতায় এনে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এখনও পাঁচজন বাকি আছে। তারা হলেন: আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এ বি এম এইচ নূর চৌধুরী।

পিটিআইকে দেয়া এ সাক্ষাৎকারে আইনমন্ত্রী বলেন, ‘হত্যাকাণ্ডের প্রধান চক্রান্তকারী মেজর শরীফুল হক ডালিমের অবস্থান এখনও জানা যায়নি। তবে আমরা জানি, কর্নেল রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আছেন। আর হত্যাকাণ্ডের আরেক চক্রান্তকারী নূর চৌধুরী রয়েছেন কানাডায়। খুনি রাশেদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’

বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের স্মরণে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে বাংলাদেশ। আনিসুল হক বলেন, ‘আমরা নিরলসভাবে বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার চেষ্টা করেছি।’ দুবছর আগে সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন ও বঙ্গবন্ধুর অন্যতম খুনি আবদুল মাজেদকে ফিরিয়ে এনে ফাঁসি দেয়া হয়েছে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত পাঁচ পলাতক খুনির অবস্থানের তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর দুই খুনির খবর আমরা জানি। একজন আমেরিকায় এবং আরেকজন কানাডায়। অন্যদের সম্পর্কে আমরা কিছুই জানি না।
যারা এদের তথ্য দেবে সরকার তাদের পুরস্কৃত করবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page