October 9, 2026, 10:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। স্থানীয় বিএনপির সভা-সমাবেশে তাকে দেখা গেলেও তার কোনো পদ-পদবি ছিল না বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে পূর্ব আইলীখীল এলাকার আলী আহমেদ ওরফে ননাইয়ের টিলায় একটি মাটি খননযন্ত্রের পাশে বাবলু গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী তার মামাতো ভাই পলিন জানান, বাবলুকে পেছন থেকে গুলি করা হয়। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

 

নিহতের স্ত্রী লিজা মনি বলেন, তিনি মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সকালে বাবলুর আসার কথা থাকলেও পরে জানতে পারেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

 

পরিবারের দাবি, কয়েকদিন আগে স্থানীয় কিছু লোকের সঙ্গে বিরোধ হলেও তা মীমাংসা হয়েছিল। তবে সম্প্রতি আবার কথাকাটাকাটির ঘটনা ঘটে, যার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয়দের মতে, টিলা কেটে মাটি বিক্রির ব্যবসা কেন্দ্রিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে।

 

এ বিষয়ে রাউজান থানা এর ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, পরিবার থেকে জানা গেছে তিনি মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন। ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে মাটি কাটার বিরোধের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page