March 28, 2026, 9:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার সামরিক মহড়ায় আকাশপথে শতাধিক যুদ্ধবিমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আকাশপথে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে। সোমবার (৩১ অক্টোবর) শুরু হওয়া এই মহড়ায় দুই দেশের শত শত যুদ্ধবিমান অংশ নিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, ভিজিল্যান্ট স্টর্ম নামের এই মহড়া চলবে শুক্রবার পর্যন্ত। ২৪০টি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নিচ্ছে। এই প্রথম দেশ দুইটির এত সংখ্যক যুদ্ধবিমান এ ধরনের ইভেন্টে অংশ নিচ্ছে।

এদিকে উত্তর কোরিয়া তাদের যৌথ এই সামরিক মহড়ার নিন্দা জানিয়ে বলেছে, আগ্রাসনের জন্য ওয়াশিংটন ও সিউল অনুশীলন করছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক মহড়ার জবাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি আকাশ ও সাগরপথে সামরিক মহড়া চালায় উত্তর কোরিয়া।

এদিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শনিবার (২৯ অক্টোবর) রাতে হ্যালোউন উৎসব ট্রাজেডিতে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪ জনে পৌঁছেছে। এদের মধ্যে ১৪টি দেশের অন্তত ২৬ জন বিদেশি নাগরিকও রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ বিদেশিসহ আরও ১৩২ জন। রোববার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

আহত বিদেশিদের মধ্যে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। ছয়জন এখনো চিকিৎসাধীন। নিহত বিদেশিরা চীন, ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভিয়েতনাম, উজবেকিস্তান, নরওয়ে, কাজাখস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, অস্ট্রিয়া এবং অন্য দুটি দেশের নাগরিক।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page