November 20, 2026, 6:16 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিধ্বস্ত গাজায় ছড়িয়ে পড়ছে জন্ডিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গত ৯ মাস ধরে ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে বিধ্বস্ত গাজায় জন্ডিসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। গাজার ফিলিস্তিনিদের সহায়তার জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশন্স রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইনিয়ান পিপল (আনরোয়া) বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৯ মাসে গাজায় জন্ডিসে আক্রান্ত হয়েছেন অন্তত ৪০ হাজার ফিলিস্তিনি। বর্তমানে প্রতি সপ্তাহে সেখানে এই রোগে আক্রান্ত হচ্ছেন ৮০০ থেকে ১ হাজার মানুষ।

আক্রান্তদের প্রায় সবাই জন্ডিসের কমন ধরন হেপাটাইটিস এ-তে আক্রান্ত উল্লেখ করে বিবৃতিতে আনরোয়া বলেছে, “বিশুদ্ধ সুপেয় পানির দুষ্প্রাপ্যতা এবং উপত্যকাজুড়ে পয়োঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া এই প্রাদুর্ভাবের জন্য দায়ী।”

গত ৭ অক্টোবর হামাস ও প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ মানুষকে হত্যা করে, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৪২ জনকে।

আকস্মিক হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ৯ মাস ধরে চলমান এ অভিযানে ইসরায়েলি বাহিনীর গোলায় নিহত হয়েছেন প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় এক লাখ।

সেই সঙ্গে কার্যত পুরোপুরি ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। জাতিসংঘ ও আন্তর্জাতিক নগর পরিকল্পনাবিদদের মতে, ধ্বংসস্তূপ সরিয়ে গাজাকে যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে অন্তত ১০ থেকে ১২ বছর।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page