April 9, 2026, 12:22 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলে লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

ইসরাইল বুধবার জানায়, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি।
কর্তৃপক্ষ প্রাথমিক সরকারি হিসাবে জানিয়েছে, একই দিন লেবাননে ইসরাইলি হামলায় ১৮২ জন নিহত ও ৮৯০ জন আহত হয়েছেন।

রাজধানী বৈরুত গত মাসে শুরু হওয়া ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের পর সবচেয়ে তীব্র বোমাবর্ষণের মুখে পড়ে।
মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি আশা প্রকাশ করছি, সব লেবাননসহ সংঘাতপূর্ণ এলাকায় সকল পক্ষ যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলবে।’

তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর ও টেকসই করতে এটি একটি ‘অপরিহার্য শর্ত।’

যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা প্রথম পশ্চিমা নেতা মাখোঁ।

তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে সবার নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তৃত আলোচনার পথ তৈরি করবে।
মাখোঁ বলেন, ‘যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক নীতি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বাধা দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে।’

তিনি জানান, এ ক্ষেত্রে ফ্রান্স তার অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে ‘পূর্ণ ভূমিকা’ পালন করবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page