September 27, 2026, 1:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের প্রস্তুতি নিতে যৌথ মহড়া চালালো ইরান ও ওমানের নৌবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যৌথ মহড়া চালিয়েছে ইরান ও ওমানের নৌবাহিনী একদিনের যৌথ মহড়া চালিয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তর প্রান্তে উদ্ধার ও ত্রাণ তৎপরতা বিষয়ক এই মহড়া চালানো হয়।

এই মহড়ায় ইরানের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট, বিমান বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর নৌ শাখা ও ওমানের রাজকীয় নৌবাহিনী অংশ নেয়।

সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও যুদ্ধ প্রস্তুতি বাড়ানোই এই যৌথ মহড়ার মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

মহড়ার সময় ইরানি ড্রোনগুলো ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ও হরমুজ প্রণালীতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শত্রুর জাহাজগুলোর অবস্থান চিহ্নিত করার কাজ করেছে।

ইরানি ও ওমানি নৌ বাহিনীর যৌথ মহড়ার সময় উভয় পক্ষ যেকোনো পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নানা কৌশল বাস্তবায়নের অনুশীলন করেছে। সমন্বয়ের সঙ্গে তা সম্পন্ন করতে পেরেছে তারা।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ওমানের সামরিক বাহিনী একাধিক যৌথ নৌ মহড়া চালিয়েছে। পাকিস্তান ও রাশিয়াসহ অন্যান্য দেশের সঙ্গেও এই ধরণের মহড়া চালিয়েছে ইরান। সূত্র: প্রেসটিভি

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page