September 19, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধে ইউক্রেনকে ব্ল্যাংক চেক দেবে না রিপাবলিকানরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আর ব্ল্যাংক চেক দেওয়া হবে না বলে জানিয়েছেন আমেরিকার রিপাবলিকান দলের দুজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি পরিষদ সদস্য। তারা বলছেন, ইউক্রেন চাইলেই অর্থ দেয়া হবে না বরং প্রয়োজন পরিমাপ করেই সেই অর্থ বরাদ্দের চিন্তা করা হবে। আমেরিকার দেয়া অর্থ কীভাবে কোথায় খরচ করা হচ্ছে সে বিষয়ে পরিষ্কার জবাবদিহিতা থাকতে হবে।

মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রতিনিধি পরিষদ সদস্য মাইকেল ম্যাককল বলেছেন, “আমার মনে হয় দুপক্ষের বেশিরভাগ সদস্যই এই প্রচেষ্টাকে সমর্থন জানাবেন। আমি মনে করি, প্রত্যেকের কংগ্রেসে কথা বলার অধিকার আছে। বাস্তবতা হচ্ছে আমরা আরও বেশি নজরদারি করব; স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করব। আমরা ব্ল্যাংক চেক দেব না।”

এর আগে রিপাবলিকান দলের সম্ভাব্য স্পিকার কেভিন ম্যাকার্থি একই ধরনের কথা বলেছেন।

এবিসি নিউজ এর সঙ্গে সাক্ষাৎকারে ওহাইও থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য মাইক টার্নার যোগ দেন। এ দুজনই বর্তমানে রিপাবলিকান দলের শীর্ষ পর্যায়ের নেতা এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি ও গোয়েন্দা বিষয়ক কমিটির সদস্য। আগামী জানুয়ারি মাসে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেবে রিপাবলিকানরা। তখন এই দুই কমিটির চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে দুই কংগ্রেসম্যানের। দুজনই আমেরিকার অর্থ ব্যয় করার ক্ষেত্রে ইউক্রেনের জবাবদিহিতার ওপর জোর দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page