November 26, 2026, 11:30 am
শিরোনামঃ
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিম জং উনের যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে : চিফ হুইপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকার দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে যেসব অধ্যাদেশ পাস হয়নি, সেগুলো এখন পুনর্বিবেচনা বা রিভিউ করার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

চিফ হুইপ মনি বলেন, বৈঠকে আসন্ন বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ এবং সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, আগামী রোববার সংসদের সাউন্ড সিস্টেম–সংক্রান্ত সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীকে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে।

মনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, যেমন তেলের সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি বিদ্যুৎ সমস্যাও সরকার ও বিরোধী দলের যৌথ প্রচেষ্টায় সমাধান করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page