April 19, 2026, 7:20 am
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

রংপুরের অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের গঙ্গাচড়ায় একটি অভিযোগ তদন্তে গিয়ে গ্রামবাসীর হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে রেজায়ে রাব্বি নামে এক উপপরিদর্শকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর চৌধুরীহাট দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন–জাকির হোসেন (৩৭), ময়না বেগম (৪০) ও মিরকুলাল (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর নগরীর সিও বাজার এলাকার মাহবুবুর রহমান (৭০) উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর চৌধুরীহাট দোলাপাড়া এলাকার আশরাফুলের (৪০) কাছ থেকে ৭৫ শতক জমি বায়নাপত্র করেন। তাতে উল্লেখ রয়েছে, ছয় মাসের মধ্যে জমির সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিয়ে জমির মালিকের কাছ থেকে দলিল করে নেবেন মাহবুবুর রহমান। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও টাকা বুঝিয়ে দিয়ে জমি দলিল করে নিতে ব্যর্থ হন তিনি।

ফলে জমির মালিক আশরাফুল শুক্রবার তার জমিতে গাছ লাগাতে গেলে মাহবুবুর থানায় অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পাঁচ পুলিশ সদস্য অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আশরাফুলকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে আসতে চাইলে গ্রামের লোকজন বাধা দেন এবং পুলিশের কাছে থাকা অস্ত্র কেড়ে নিয়ে তাদের উপর হামলা চালান। এতে চার পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করতে গেলে এক পর্যায়ে স্থানীয় লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান। এ সময় এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশ।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রীতি সাহা বলেন, আহত উপপরিদর্শকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page