September 27, 2026, 10:44 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুর্বণা রায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ৬ ডিসেম্বর দিবাগত রাতে তাদের নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুর্শা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের বাড়িতে যোগেশ চন্দ্র ও তার স্ত্রী থাকতেন। তাদের দুই সন্তান পুলিশে কর্মরত। সকালে বাড়ি থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিরা তাদের ডাকাডাকি করেন।

এরপর এক প্রতিবেশি মই দিয়ে ঘরে প্রবেশ করে যোগেশ চন্দ্রের মরদেহ পান। রান্নাঘরে পড়ে ছিল সুর্বণা রায়ের মরদেহ। তাদের দু’জনেরই গলায় ধারালো অস্ত্রে আঘাত ছিল। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।

আজকের বাংলা তারিখ



Our Like Page