April 11, 2026, 2:54 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

রংপুরের পিতার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রংপুরের মিঠাপুকুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতার অভিযোগে মো. আরিফ মিয়া নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে এ সাজা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। সাজাপ্রাপ্ত আরিফ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী জয়ন্তীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও জিল্লুর রহমান জানান, আরিফ মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে অত্যাচার করত, বাবাকে মারধর করত। তার বাবার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাত ১০টার দিকে শঠিবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় সেবনের কল্কী ও ৪ প্যাকেট গাঁজাসহ আরিফকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাঁজা বহন ও সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (৫) ধারায় দোষী সাব্যস্ত করে দুইশত টাকা অর্থদণ্ড সহ ৬ মাসে কারাদণ্ড প্রদান করা হয়। সে নিয়মিত মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page