September 7, 2026, 8:54 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

রংপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রংপুরের কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর (৪২) মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাপা ট্রেনের ধাক্কায় লাইনের পাশে পড়ে যান অজ্ঞাত এক নারী। পরে তার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

লালমনিরহাট রেলওয়ে গোয়েন্দা বিভাগের ডিআইও নজরুল ইসলাম বলেন, বিকেলের দিকে অজ্ঞাত ওই নারী মীরবাগ রেলওয়ে স্টেশনের কিছু দূরে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পঞ্চগড়গামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই নারী লাইনের পাশে ছিটকে পড়েন।

তিনি বলেন, ট্রেনে ধাক্কায় ওই নারী মাথায় ও মুখে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে পরিচয় পাওয়া না গেলে ওই অজ্ঞাত নারীর মরদেহ আঞ্জুমানে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page