October 30, 2026, 5:22 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

রংপুরে দুই পক্ষে সংঘর্ষে ৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর মহানগরের মর্ডান মোড়ে গাড়ি পার্কিং ও উঠানো চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে পূর্ব বিরোধের জেরে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

এছাড়া বাবু নামের একজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, সংঘর্ষে জড়িয়ে পড়া সবাই সরকার দলীয় সংগঠনের নেতাকর্মী। যদিও এ অভিযোগ নিয়ে কেউই মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছরের ১১ আগস্ট রাতে ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলাম বাবুকে গাড়ি পার্কিং ও উঠানো চাঁদার ভাগবাটোয়ার নিয়ে মর্ডান মোড় এলাকায় কুপিয়ে আহত করা হয়। হামলার নেতৃত্ব দেন তাজহাট থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন এবং ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হোসেন।

বাবু গুরুতর জখম হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওই ঘটনার জের, মডার্ন মোড়ের নিয়ন্ত্রণ এবং চাঁদা ভাগবাটোয়ারা নিয়ে শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টায় যুবলীগ নেতা বাবুর নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা রাব্বি হোসেন সমর্থিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একটি দোকান ঘর ভাঙচুর করা হয়।

ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমজাদ হোসেন, আখতারুজ্জামান ও আলতাব হোসেনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) উৎপল কুমার বলেন, পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। এই ঘটনায় মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page