April 6, 2026, 5:30 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

রংপুরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শৈত্য প্রবাহে ভোগান্তি ও দুর্দশা লাঘবের উদ্দেশ্যে নগরীর রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে আজ পাঁচশ’ হতদরিদ্র, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এর উদ্যোগে এবং রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) -এর সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মো. আকবর আলীসহ চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ এবং রিলিফ উপ-পরিষদের সদস্যবৃন্দ হত দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে পাঁচশ’ কম্বল বিতরণ করেন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) রংপুরের অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল প্রদান করেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, রিলিফ ও সম্মাননা প্রদান ব্যবস্থাপনা বিষয়ক উপ-পরিষদ এর আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মোঃ তাইফুর রহমান, চেম্বারের পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, মোঃ সাইফুল আলম, মোঃ আলতাফ হোসেন চৌধুরী, হাসান মাহবুব আখতার, মোঃ দেলোয়ার হোসেন রিপন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ সাবিহুল হক, মোঃ সানোয়ার হোসেন, রিলিফ উপ-পরিষদের সদস্য মমিনুর রহমান লিটন, মোঃ মজিবর রহমান ও চেম্বারের অফিস সচিব ড. মোঃ রেজা-উন-নূর প্রমুখ।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page