March 27, 2026, 7:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

রংপুরে নতুন পোশাকে ২০০ শিশুর মুখে ঈদের হাসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রংপুর জেলার ২০০ জন সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করে সাহিত্য-সংস্কৃতি-সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’। শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে রংপুরের বিভিন্ন এলাকা থেকে আসা এতিম, নিম্ন আয়ের পরিবার এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়।

ঈদের আগেই নতুন পোশাক হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠে শিশু-কিশোররা। রঙিন পোশাকে খুশির ঝিলিক ছিল ওদের চোখে-মুখে। তারাগঞ্জ থেকে আসা শিশু মুবিন বলে, আমার বাবা-মায়ের সামর্থ্য নেই ঈদে নতুন পোশাক কিনে দেওয়ার। আজকে আমি নতুন পোশাক উপহার পেয়ে আনন্দিত। ঈদের দিন নতুন জামা পরে সবার সঙ্গে ঘুরতে যাব।

নগরীর নীলকণ্ঠ থেকে আসা শিশু নূরানি বলেন, আমি নতুন পোশাক পেয়েছি। খুব ভালো লাগছে। আমি মনে মনে যে রঙের জামা পছন্দ করতাম, সেটাই আমাকে উপহার দিয়েছে। খুব খুশি আমি। মাহিগঞ্জ থেকে আসা বৃষ্টি বলেন, আমার বাবা-মা নেই। ছোট থেকেই দাদির কাছে থাকি। ঈদের দিন সবার মতো আনন্দ করতে পারি না। চাইলে পছন্দমতো জামাকাপড় নেওয়া হয় না। এবার ঈদের নতুন পোশাক পেয়ে আমি খুবই খুশি।

মুবিন, নূরানি, বৃষ্টির মতো দুই শতাধিক শিশু-কিশোরের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খানের পৃষ্ঠপোষকতায় নতুন পোশাক বিতরণের এ আয়োজন করে ‘ফিরেদেখা’। সংগঠনটির সাধারণ সম্পাদক কবি সাকিল মাসুদ বলেন, ঈদ একটি গুরুত্বপূর্ণ সামাজিক উৎসব। আমাদের সমাজের চারপাশে এখনও এমন অনেক মানুষ আছেন যারা আর্থিক অসচ্ছলতার কারণে ঈদ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকেন। মূলত তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, গত ১০ বছর ধরে ফিরেদেখা সংগঠনের সদস্যদের সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এ বছর দুইশতাধিক শিশু-কিশোরদের ঈদের নতুন পোশাক উপহার দিতে পেরেছি। এরমধ্যে ১০০ ছেলেকে একটি করে শার্ট ও একটি জিন্সপ্যান্ট এবং ১০৫ জন মেয়েকে একটি করে ফ্রক উপহার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) দেওয়ান আসিফ পেলে, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসসি খান, লেখক ও সংগঠক মনোয়ারা বেগম, কবি এএসএম হাবিবুর রহমান, ড. শাহ সুলতান তালুকদার, নার্গিস আখতার বানু ঝর্ণা, মাহবুবা লাভীন, ময়নুল ইসলাম, ফারহানা হাসান বীথি, শফিকুল ইসলাম আবির প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদের পোশাক বিতরণ উৎসবে আসা শিশু-কিশোরদের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধারা। এ অনুষ্ঠানে লিজা আক্তারকে জয়ী শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সাকিল মাসুদ ও মাহবুবা লাভীন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page