October 5, 2026, 1:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

রংপুরে নিখোঁজের ৮ দিন পর মাদরাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের পীরগাছায় নিখোঁজের আট দিন পর রুবেল মিয়া (১৫) নামে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি হাসান আলী ওরফে আপেল ও সোহাগ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের মদকপাড়া গ্রামের একটি ধানখেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ভগ্নিপতি হাসান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল মিয়া ছোট কল্যাণী তালতলা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২ জুন রাত ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রুবেল। এর পর অনেক খোঁজাখুঁজি করেও রুবেলের সন্ধান না পেয়ে বাবা বেলাল হোসেন গত ৩ জুন দুপুরে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই ডায়েরির সূত্র ধরে নিহতের ভগ্নিপতি হাসান আলী ওরফে আপেলকে সন্দেহভাজন হিসেবে সোমবার (১০ জুন) দুপুরে আটক করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদশেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রুবেলের বাবা বেলাল হোসেন বলেন, তার ছেলে রুবেল মিয়া স্থানীয় বড়দরগা বাজারে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ক্লাস করার জন্য ২ জুন রাত ৯টার দিকে বাসা থেকে বের হন। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনায় গত ৩ জুন দুপুরে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় তিনজনের নাম দিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায় বলেন, নিখোঁজের পর থেকে বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে ১৫ লাখ টাকা দাবি করেন রুবেলের ভগ্নিপতি হাসান আলী ওরফে আপেল। পারিবারিক দ্বন্দ্বের কারণে রুবেলকে গলা কেটে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আসল রহস্য উদঘাটন হবে বলে জানান তিনি।



Our Like Page