March 6, 2026, 12:47 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

রংপুরে প্রবাসী সাংবাদিকের বাড়িতে দুর্বৃত্তদের হামলা ; ৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে রংপুরে এক প্রবাসী সাংবাদিকের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা। ঘটনার সময় দুর্বৃত্তদের হামলায় পাঁচজন গুরুতর আহত হন।

শুক্রবার (৯ আগস্ট) রাত ৮টায় রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহাদেবপুর পশ্চিমপাড়ার বাসিন্দা সাংবাদিক নওশের আলম সুমনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তিনি দৈনিক যায়যায়দিন ও গ্লোবাল টেলিভিশনের দুবাই (ইউএই) সংবাদদাতা।

সম্প্রতি ঈদের ছুটিতে দেশে বেড়াতে এসেছেন তিনি। ঘটনার দিন রাতে পরিবারসহ তিনি বাড়িতে অবস্থান করছিলেন। হামলার ঘটনায় আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক নওশের সুমন দুবাই থাকা অবস্থায় স্থানীয় ভূমিদস্যুরা তাদের জমি জবরদখল করে নেয়। কিছুদিন আগে ছুটিতে দেশে ফিরে জমির দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন তিনি। এরপর থেকেই বিভিন্ন হুমকি-ধমকি দিতে শুরু করে ভূমিদস্যুরা। তার প্রেক্ষিতে রংপুর সদর কোতয়ালী থানায় একটি জিডি করেন সাংবাদিক সুমন।

ঘটনার দিন ৯ আগস্ট রাতে মোটরসাইকেল বহরযোগে স্থানীয় ভূমিদস্যু ও তাদের ভাড়াটে একদল দুষ্কৃতকারী সাংবাদিক সুমনের বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় সাংবাদিক সুমনসহ পরিবারের পাঁচজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

এ সময় হামলাকারীরা সুমনের ঘরের ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাড়ির ভেতর টাটি ভেঁড়া ভাঙচুর করাসহ বিভিন্ন গাছপালা কেটে ফেলে। হামলাকারীদের বেপরোয়া সহিংসতায় এবং হুমকির কারণে সাংবাদিক সুমন তার পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে, এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, আমি বিষয়টি অবগত আছি। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক, আমরা তদন্ত সাপেক্ষে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page