March 6, 2026, 5:06 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রংপুরে ‘ফিরেদেখা সাহিত্য পদক’ পেলেন ১০ লেখক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে (আরজিটিটিসি) গতকাল শুক্রবার দিনব্যাপী রংপুর সাহিত্য উৎসব ২০২৫-এ সাহিত্যের ১০টি শাখায় ১০জন প্রতিভাবান লেখককে ‘ফিরেদেখা পদক’ প্রদান করা হয়েছে।

সাহিত্য সংগঠন ‘ফিরেদেখা’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত সাহিত্য উৎসবে আনন্দঘন পরিবেশে লেখকরা পুরস্কার গ্রহণ করেন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে, কবি ও লেখকদের বর্ণাঢ্য একটি শোভাযাত্রা রংপুর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ মাঠ থেকে বেরিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে।

এরপর ভাওয়াইয়া গান, সাহিত্য আলোচনা এবং প্রাণবন্ত কবিতা আবৃত্তির আসর শুরু হয়।

ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাঙ্গামাটি, কুষ্টিয়া ও অন্যান্য জেলা এবং রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থান থেকে আড়াই শতাধিক কবি, লেখক ও সাংস্কৃতিক কর্মী এই উৎসবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি শোয়েব শাহরিয়ার, কবি মফিজ ইমাম, আয়োজক কমিটির আহ্বায়ক ও ‘ফিরেদেখা’র সাহিত্য সম্পাদক বাবুল সরকার, ‘ফিরেদেখা’ সভাপতি তাপস মাহমুদ।

রংপুর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ হল রুমে অস্থায়ীভাবে নির্মিত ‘রোকেয়া মঞ্চ’-এ উৎসবমুখর পরিবেশে কবি ও নাট্যকার ফরিদ আহমেদ দুলাল পুরস্কারপ্রাপ্তদের হাতে ‘ফিরেদেখা পদক ২০২৫’ তুলে দেন।

অনুষ্ঠানে মাসুদুল হক সংক্ষিপ্ত প্রবন্ধ উপস্থাপন করেন এবং নুরুন্নবী শান্ত ডিজিটাল যুগে কল্পকাহিনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন- ‘ফিরেদেখা’র সাধারণ সম্পাদক কবি শাকিল মাসুদ।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- ছোটগল্পে নুরুন্নবী শান্ত (খিদমাতুল মাউত), ছোট কাগজের গল্পে ড. মিজানুর রহমান নাসিম (মননরেখা), কবিতায় আহমেদ স্বপন মাহমুদ (সকল মহিমা তোমার) এবং ছড়ায় হাসনাত আমজাদ (একখানা বই রঙিন মলাট)।

অনুবাদে সাবেরা তাবাসসুম (গুলজারের কবিতা), লোকসাহিত্যে আহসান ইমাম (সংস্কৃতিতে স্পন্দন: প্রসঙ্গ বাংলাদেশ), প্রবন্ধে রানা মাসুদ (তিস্তার আদ্যোপান্ত), উপন্যাসে মাসুদুল হক (দিনমুলুক), সংগঠন ক্যাটাগরিতে ইসলাম রফিক (বগুড়া লেখক চক্র) এবং আঞ্চলিক ভাষার গানে আলী খান চৌধুরী।

তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী আলহাজ মো. তৌহিদ হোসেন এবং ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মঞ্জুর আহমেদ আজাদ তাদের সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরষ্কার পান।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি ড. নাসিমা আক্তার স্মারক বক্তৃতায় বলেন, বেগম রোকেয়ার চিন্তাভাবনা এবং তার উত্তরাধিকার আজও প্রাসঙ্গিক।

কবি শাকিল মাসুদ বলেন, এই পুরস্কার কেবল লেখকদের স্বীকৃতি নয়, বরং নতুন প্রজন্মের চিন্তাভাবনা এবং সৃজনশীলতার জন্য একটি উৎসাহ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page