October 2, 2026, 9:52 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রংপুরে বাসা থেকে মোস্তাকিম ইসলাম (৩৭) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) রাত দেড়টার দিকে মহানগরীর ২০নং ওয়ার্ডের মুলাটোল ব্যাংক কলোনী এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আইনজীবী মোস্তাকিম ইসলাম বদরগঞ্জ উপজেলার ট্যাক্সের হাট এলাকার খাদেমুল ইসলামের ছেলে। তিনি স্ত্রী রিমু বেগমকে সঙ্গে নিয়ে ওই বাসায় থাকতেন। সেখানে একই ইউনিটে তার ছোট ভাই আলাদাভাবে থাকতেন। ৪ দিন আগে তার স্ত্রী রিমু বেগম বাবার বাড়িতে বেড়াতে যান। তাদের কোনো সন্তান নেই।

মোস্তাকিমের ছোট ভাই সোহান জানান, শুক্রবার রাতে তার বড় ভাইকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে নিচে পড়ে থাকতে দেখেন। এ সময় বিছানার ওপর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল। পরে পুলিশে খবর দেওয়া হয়।

রিমুর মামা রাশেদ খান ডালিম বলেন, দুই তলা ভবনের নিচতলা ভাড়া দেওয়া হয়েছে। আর দ্বিতীয় তলার এক ইউনিটে মোস্তাকিম ও তার স্ত্রী এবং অন্য ইউনিটে ছোট ভাই সোহান তার স্ত্রীসহ বসবাস করেন। রাত সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে এসে দেখি মোস্তাকিমের মরদেহ বিছানায় শোয়ানো।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত ১টার পর খবর পেয়ে ওই বাসার দ্বিতীয় তলায় গিয়ে দেখি অ্যাডভোকেট মোস্তাকিমের মরদেহ মেঝেতে পড়ে আছে। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহ উদ্ধারের সময় মোস্তাকিমের গলায় ফাঁস দেওয়ার ক্ষতচিন্হ দেখা যায়। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা, তা পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page