October 5, 2026, 11:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৬ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতের বাড়ি মিঠাপুকুর ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট পশ্চিম গেনারপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছয় বছরের শিশুটি তার নিজ বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী কিশোর (১৪) কৌশলে বাড়ির পশ্চিম পাশের একটি আমবাগানে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার সঙ্গে জড়িত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ধর্ষিতা শিশুটির বাবা মামলা করেছেন। আইনানুগ ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page