September 7, 2026, 4:36 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

রংপুরে সংঘর্ষ ; স্বেচ্ছাসেবক লীগ নেতা-কাউন্সিলরসহ নিহত ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রংপুরের সিটি করপোরেশনের অফিসের সামনে সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলর হারাধন নিহত হন। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আরও দুই জন। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (৪ আগস্ট) সকালে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। নিহত হারাধান রংপুর সিটির ৪নং ওয়ার্ড কাউন্সিলর।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের সর্দার আব্দুল জলিল ও মিজানুর রহমান মিজান ইত্তেফাককে জানিয়েছেন, দুজনের লাশ তারা পেয়েছেন, তবে করো নাম পরিচয় জানা যায়নি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রংপুরে পাবলিক লাইব্রেরির মাঠে জমায়েত হয় আন্দোলনকারীরা। জাহাজ কোম্পানি মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা মিছিল করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সিঁথি বাজার পৌঁছালে আন্দোলনকারীরা ধাওয়া করে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের সিটি বাজার এলাকার কাছাকাছি সংঘর্ষে ওই দুজন নিহত হন।

এ খবর লেখা পর্যন্ত মহানগরীতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page