April 9, 2026, 10:00 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রংপুর জেলায় স্ত্রী হত্যার দায়ে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ উপজেলার গোমস্তাপুর বারবিঘা এলাকার সহিদুল হকের ছেলে ওসমান গণির (২৮) বিরুদ্ধে এই আদেশ দেন।

এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বার বিঘা গ্রামের মো. সহিদুল হকের ছেলে মো. ওসমান গণির সাথে মো. আমজাদ হোসেনের মেয়ে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অভাব অনটনের কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত। গত ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে কোন এক সময়ে আসামি ওসমান গণি তার ঘরে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন। এরপরে মঞ্জুয়ারার বাবা মো. আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এই রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামীপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী সুলতান আহমেদ শাহীন মামলাটি পরিচালনা করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page