October 10, 2026, 7:29 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩ নারীসহ ৬ দালালের কারাদণ্ড ও জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে দালালবিরোধী অভিযানে তিন নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে রমেক হাসপাতালে আসা রোগী ও সেবাগ্রহীতাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন।

আটককৃতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আজগর আলীর মেয়ে জেসমিন আক্তার (২৫), নগরীর খটখটিয়া দোলাপাড়ার মোহসীন আলীর মেয়ে জেসমিন বেগম (৩৫), ধাপ হাজীপাড়ার হাসেন আলীর ছেলে আতাউর রহমান আতা (২৮), নীলফামারীর দরবেশপাড়ার মতিয়ার রহমানের মেয়ে রুনা আক্তার (৩৫), মিঠাপুকুরের পশ্চিম বড়বালা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩৬) ও গঙ্গাচড়ার খানাটারির নুর ইসলামের ছেলে শাকির হোসেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে জানান, দুই নারীকে ১৫ দিন, আতাউর রহমান আতাকে এক মাস ও শাকির হোসেনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া হাফিজুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও রুনা আক্তার নামে একজনকে ৫০ হাজার টাকার মুচলেকা বন্ডের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায় বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে যেন কেউ দালালদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত না হয় এজন্য এই অভিযান। আজ হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়জনকে শাস্তির আওতায় আনা হয়। এই স্বাস্থ্যসেবা খাতকে জনসাধারণের জন্য নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page