April 11, 2026, 3:04 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন হবে : ইসি মাছউদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

আজ ১ মার্চ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, আশা করছি শিগগরিই অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। তার আগে আমাদের উপ-নির্বাচন নির্বাচন রয়েছে; সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে।

আসন্ন বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সমস্ত বছর বা একাধিক বছর নির্বাচন কমিশন ব্যস্ত থাকবে বলেও মন্তব্য করেন ইসি মাছউদ।

তিনি বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। আইন কি হবে সেটির দায় কমিশনের না। আইন করবে সংসদ। সংসদ নির্বাচন সংক্রান্ত যেসব আইন করবে সেই আইন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন আয়োজনের জন্য দায়বদ্ধ।

চলমান উপ-নির্বাচন নিয়ে ইসির তৎপরতার সম্পর্কে তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

এসময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করে সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহবান জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page