November 20, 2026, 1:13 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

রমজান উপলক্ষে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে সল্প মূল্যে চাল-চিনি বিক্রি শুরু

বশির আল-মামুন, চট্টগ্রাম : পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম চেম্বার। ১ম রোজা থেকে ২৬ রোজা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

প্রতি কেজি আতপ ও সিদ্ধ চাল ৩৫ টাকা এবং চিনি ১০০ টাকা দরে একজন ক্রেতা নির্ধারিত ওজনের পণ্য কিনতে পারবেন।
সোমবার (১১ মার্চ) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ।

এ সময় চেম্বার পরিচালক একেএম আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মাহফুজুল হক শাহ ও মোহাম্মদ মনির উদ্দিন উপস্থিত ছিলেন।
ওমর হাজ্জাজ বলেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার ভোগ্যপণ্যের শুল্কহার কমানোর পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

টিসিবির মাধ্যমে কোটি পরিবারকে স্বল্পমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ তৈরি করে দিচ্ছে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
এর মাধ্যমে বাজার পরিস্থিতি আরো স্বাভাবিক হবে আমরা আশা করি।
রমজান মাস সংযমের মাস উল্লেখ করে চেম্বার সভাপতি বলেন, মানুষকে জিম্মি করে অর্থ উপার্জন করলে ইহকালে কারো কাছে জবাবদিহি করতে না হলেও পরকালে জবাবদিহি করতে হবে। তাই সারা বছর লাভ করলেও রমজান মাসে যেন সীমিত লাভ হয় সেই মানসিকতা তৈরি করতে হবে। বছরব্যাপী নিত্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ, মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন দপ্তরের সঙ্গে যৌথভাবে বাজার মনিটরিং পরিচালনা করে আসছে চট্টগ্রাম চেম্বার।

পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছর চেম্বার স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রি করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছরও আমরা এ কার্যক্রম শুরু করছি।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page