November 20, 2026, 9:39 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের ২ সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য দীপায়ন চাকমা (৩৭) ও মন্টু চাকমা ওরফে আশীষ চাকমা (৪০)।

আশীষের বাড়ি রুপকারী ইউনিয়নের মোরঘোনা গ্রামে। দীপায়নের বাড়ি সাজেক ইউনিয়নের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামে

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন দীপায়ন চাকমা ও আশীষ চাকমা। এ সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল চৌধুরী বলেন, বাঘাইছড়ির মাচালং এলাকায় গোলাগুলিতে দুইজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যাচ্ছেন। বিস্তারিত পরে জানানো যাবে।

এদিকে এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আরেক আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। ইউপিডিএফ বাঘাইছড়ি উপজেলার সংগঠক আর্জেন্ট চাকমা এ ঘটনায় জেএসএসের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page