September 7, 2026, 12:56 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাঙামাটিতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই নতুন বাজার এলাকার একটি বাসা থেকে জাহিদ হাসান জয় (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুন বাজারের একটি বাসার তৃতীয় তলার বন্ধ কক্ষের ভেতর থেকে সিলিংয়ের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহত জাহিদ হাসান জয় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ দত্তপাড়া গ্রামে বলে জানা গেছে। বাসার মালিক কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নবী হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাহিদ হাসান জয় তৃতীয় তলার ওই কক্ষে একাই ভাড়া থাকতেন। ওই কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকলে পার্শ্ববর্তী এলাকার মানুষরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সকালে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে ৫-৬ দিন আগে সে আত্মহত্যা করেছে ধারণা করছে পুলিশ।

কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আজ সকালে আমরা সংবাদ পাই কাপ্তাই নতুন বাজারের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। খবর পেয়েই আমরা ফোর্স পাঠাই এবং কক্ষ থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। বর্তমানে মরদেহ মর্গে আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page