October 4, 2026, 11:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে শহরের তবলছড়ি-আসামবস্তি সংযোগ সড়কের স্বর্ণটিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো- শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্ণব চৌধুরী (১৫) ও এডিশন সাহা (১৬)। আহত শিবম দাশ গুপ্ত (১৪) রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, তিন বন্ধু দুপুরে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। এমন সময় লাইফ জ্যাকেটের মতো কিছু একটা নিয়ে দুই বন্ধু ঘাট থেকে দূরে চলে যায়। পরে সেটি হাত থেকে সরে গেলে দুজনই পানি ডুবে যায়। আরেক বন্ধু সাহায্য করতে গেলে সেও ডুবে যায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন হ্রদ থেকে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিশা চাকমা জানান, দুপুরে পানিতে ডুবে যাওয়া তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই অর্ণব চৌধুরী ও এডিশন সাহার মৃত্যু হয়।আহত শিবম দাশ গুপ্তকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



Our Like Page