September 7, 2026, 6:19 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ; আটক ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটি সদরের বসন্ত পাড়ায় দুই পাহাড়ি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজন চাকমা যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। আটকরা হলেন জুরাছড়ি উপজেলার রাসেল চাকমা এবং রুবেল চাকমা।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৫ ডিসেম্বর) খ্রীস্টানদের বড় দিন উপলক্ষ্যে বসন্ত পাড়া চার্চে ধর্মীয় অনুষ্টানে যোগ দিতে বসন্ত পাড়ায় যায় দুই চাকমা তরুণী। তাদেরকে সেখানে চারজন পাহাড়ি ছেলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা কোতয়ালী থানায় বাদি হয়ে অভিযোগ করলে চারজন আসামির মধ্যে দুইজনকে আটক করা হয়।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, বসন্ত পাড়ায় দুই চাকমা তরুণীকে ধর্ষণের অভিযোগে দুজন চাকমা যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page