February 3, 2026, 9:48 am
শিরোনামঃ
ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত মাগুরা হর্টিকালচার সেন্টারে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির কাপ্তাইয়ে আবুল কাশেম বাবুল (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে কাপ্তাই চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) কারখানার অভ্যন্তরীণ পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল কাশেম কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার বাসিন্দা।

কর্ণফুলী পেপার মিলস কারখানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, আবুল কাশেম একসময় কেপিএম কারখানায় মাস্টার রোলে মেশিন হাউজে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ২৬ অক্টোবর তার বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় মিলস কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আবুল কাশেম নিখোঁজ ছিলেন। পরে তার পরিবার বিষয়টি কাপ্তাই থানায় জানায়। পরে তার খোঁজে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে ফোন ট্র্যাকিং করে কেপিএম কারখানার অভ্যন্তরে পরিত্যক্ত ভবনে তার মরদেহ পাওয়া যায়।

ওসি আবুল কালাম বলেন, মরদেহটি পচে গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page