October 4, 2026, 6:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে বন্যার পানিতে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় বন্যার পানিতে ভেসে যাওয়া শিক্ষার্থী কৃতিত্ব চাকমার মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে নারিকেল বাগান এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বন্যার পানিতে যে স্থানে কৃতিত্ব চাকমা নিখোঁজ হন সে স্থানে সকালে তার মরদেহ ভেসে ওঠে।

এর আগে বুধবার বন্যার পানিতে ডুবে সুহামনি চাকমা (১১) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠেল চাকমা বলেন, নিহত কৃতিত্ব চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং স্থানীয় মিল্টন চাকমার ছেলে।
বাঘাইছড়ির নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, এ মৃত্যু মর্মাহত। নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন থাকবে বলে জানান।



Our Like Page