April 10, 2026, 5:03 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাঙ্গামাটি জেলায় দীর্ঘ চারমাস সাতদিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও মৎস্য আহরণ শুরু হয়েছে। সরকারী সিদ্ধান্ত অনুসারে জেলেরা শনিবার দিবাগত রোববার মধ্যরাত ১২ টা থেকে হ্রদে জাল ফেলা শুরু করেছেন।
আজ রোববার সকাল ৬টা থেকে রাঙ্গামাটির চারটি ল্যান্ডিং ঘাট- রাঙ্গামাটি, কাপ্তাই, মহালছড়ি ও মাইনী ঘাটে মাছ অবতরণ শুরু হয়। দীর্ঘ চারমাস পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হওয়ায় রাঙ্গামাটি বিএফডিসির ল্যান্ডিং ঘাটে কর্মচাঞ্চল্য দেখা গেছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী কবির আহমদ সওদাগর জানান, এবার পর্যাপ্ত পানি থাকায় পুরোবছর জুড়ে মৎস্য আহরণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
রাঙ্গামাটি বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার মো. আশারফুল আলম ভূইয়া জানান, দীর্ঘ চারমাস ৭দিন বন্ধ থাকার পর গত মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারো পুরোদমে মৎস্য আহরণ শুরু হয়েছে। আজ সকাল থেকেই জেলেরা মৎস্য বিপণন কেন্দ্রে মাছ আনতে শুরু করেছে। এরপর মাছের শুল্কহার আদায় শেষে মাছ বাজারজাত করবেন ব্যবসায়ীরা।
তিনি জানান, এ বছর আটহাজার দুইশ’ টন মাছ বাজারজাত এবং ১৬ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হ্রদে পানির পরিমান বেশী থাকায় এবার বছর জুড়েই মাছ আহরণ করার পাশাপাশি আরো বেশি সরকারী রাজস্ব আদায় সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page