October 17, 2026, 8:19 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাঙ্গামাটি জেলায় দীর্ঘ চারমাস সাতদিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও মৎস্য আহরণ শুরু হয়েছে। সরকারী সিদ্ধান্ত অনুসারে জেলেরা শনিবার দিবাগত রোববার মধ্যরাত ১২ টা থেকে হ্রদে জাল ফেলা শুরু করেছেন।
আজ রোববার সকাল ৬টা থেকে রাঙ্গামাটির চারটি ল্যান্ডিং ঘাট- রাঙ্গামাটি, কাপ্তাই, মহালছড়ি ও মাইনী ঘাটে মাছ অবতরণ শুরু হয়। দীর্ঘ চারমাস পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হওয়ায় রাঙ্গামাটি বিএফডিসির ল্যান্ডিং ঘাটে কর্মচাঞ্চল্য দেখা গেছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী কবির আহমদ সওদাগর জানান, এবার পর্যাপ্ত পানি থাকায় পুরোবছর জুড়ে মৎস্য আহরণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
রাঙ্গামাটি বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার মো. আশারফুল আলম ভূইয়া জানান, দীর্ঘ চারমাস ৭দিন বন্ধ থাকার পর গত মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারো পুরোদমে মৎস্য আহরণ শুরু হয়েছে। আজ সকাল থেকেই জেলেরা মৎস্য বিপণন কেন্দ্রে মাছ আনতে শুরু করেছে। এরপর মাছের শুল্কহার আদায় শেষে মাছ বাজারজাত করবেন ব্যবসায়ীরা।
তিনি জানান, এ বছর আটহাজার দুইশ’ টন মাছ বাজারজাত এবং ১৬ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হ্রদে পানির পরিমান বেশী থাকায় এবার বছর জুড়েই মাছ আহরণ করার পাশাপাশি আরো বেশি সরকারী রাজস্ব আদায় সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page