April 6, 2026, 7:09 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটির সাজেকে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ ১৬ বৃহস্পতিবার জানুয়ারী বেলা ১১টায় বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে সাজেক ইউনিয়নে ৪নং ওয়ার্ডের দুর্গম এলাকার বিভিন্ন গ্রামে বসবাসরত পাঁচ শতাধিক হতদরিদ্র পাহাড়ী ও বাঙালি পরিবারের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্ণেল মো. খায়রুল আমিন।

এ সময়  ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোনের  ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আবু নাঈম খন্দকার, ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা ও ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা চাকমা, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার রিপিকা চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন, ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠ সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ এলাকার  কার্বারি  ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময়  ৬নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার প্রায় পাঁচশতাধিক স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page