September 7, 2026, 12:06 pm
শিরোনামঃ
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্তে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে। বুধবার রাতে আহত আরো কয়েকজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা সেখানে আরো ৩জনকে মৃত ঘোষণা করেন বলে বাসসকে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ সাগর দেব তপু জানান, সাজেকে সড়ক দুর্ঘটনায় আহতদের সদর হাসপাতালে আনা হলে সেখানে ৪জনকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন আরো ৬জনের মধ্যে ১জনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
গতকাল বুধবার  বিকেলের দিকে সাজেকের  উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৬জন শ্রমিক এবং হাসপাতালে আনার পথে আরো ৩জন শ্রমিকসহ মোট ৯জন নিহত এবং আরো ৬জন শ্রমিক আহত হয়। নিহত শ্রমিকরা সকলেই  সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page