September 5, 2026, 8:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে ট্রাভেল এজেন্সির মালিককে মেরে ফেললে আপন আত্মীয়রা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর রমনা থানার কাকরাইল শান্তিনগর এলাকায় স্ত্রীর সামনেই কিল ঘুষিতে বাহার (৪৫) নামে এক ট্রাভেল এজেন্সির মালিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাহারের স্ত্রী জয়নব বলেন, চোখের সামনে এম বাহার ওভারসিজ অফিসের ভেতরে আমার বোনের জামাই জাকের, আপন ছোট ভাই ইউনুস ও বোন ফাতেমা বেগম আমার স্বামীকে হত্যা করেছে। তারা তিনজন আমার স্বামীর মাথায় অনেক ঘুষি মারে এবং গলাটিপে ওয়ালের সঙ্গে ধরে রাখে। এক পর্যায়ে আমার স্বামী নিস্তেজ হয়ে যান। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তার হার্টে দুটি ব্লক রয়েছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার ভগ্নীপতির দেশের বাইরে যাওয়ার কথা ছিল। তাকে বলা হয়েছে, আজ ভোর ৫টায় ফ্লাইট, এয়ারপোর্টে তিন ঘণ্টা আগে আসতে। কিন্তু তিনি ভেবেছেন বিকেল ৫টায় ফ্লাইট। এই নিয়ে অফিসের মধ্যে আমার স্বামীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা কিল ঘুষি মেরে আমার স্বামীকে মেরে ফেলে।

নিহতের স্ত্রী আরও বলেন, আমার চোখের সামনে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমার ছয় বছরের একটি ছেলে আছে। সে বাবা ছাড়া কিছুই বুঝে না। আমার এ অবুঝ শিশুটিকে কীভাবে আমি বুঝাব?

এ সময় শিশু জিহাদ পাশে রাখা বাহারের মরদেহ ধরে বারবার বলছিল,  ‌‘ওঠো বাবা ওঠো, মা, বাবা কথা কয় না কেন’?

নিহত বাহারের অফিসের স্টাফ মনিরুজ্জামান বলেন, ঘটনাটি আমাদের চোখের সামনেই হয়েছে। যেহেতু তাদের পারিবারিক বিষয় সে জন্য আমরা কিছুই বলতে পারিনি। তাদের ভোর ৫টার ফ্লাইট ছিল। কিন্তু তারা মনে করেছে বিকেল ৫টা। এই নিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আমাদের মালিক মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ওসমান মাসুম বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। আমাদের আরেকটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কী ঘটনা ঘটেছে, কীভাবে তিনি মারা গেছেন সে বিষয়টি আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বলে জেনেছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page