April 1, 2026, 7:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে নিরাপদ সড়কের জন্য রোড সেফটি অ্যালায়েন্সের সপ্তাহব্যাপী কর্মসূচি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিরাপদ সড়কের জন্য সচেতনতা তৈরিতে রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশের রাজধানীতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বনানীতে চালক, পথচারীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিআরটিএ’র চেয়ারম্যান বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য বিআরটিএ জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত পালন করে আসছে। বিআরটিএ তার গ্রাহকসেবাগুলো আরো সহজ ও দ্রুততর করেছে। বিআরটিএ তার গ্রাহকদের জন্য সেবাগুলো স্মার্ট করেছে। এসব বিষয় গ্রাহকরা যতো বেশি জানবেন তারা ততো বেশি সহজে সেবা পাবেন।

আইন মেনে সড়কে চলাচল করার জন্য চালকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ি-এই স্লোগান সামনে রেখে আমরা এবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করছি। সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও নিরাপদ সড়কের জন্য কাজ করছে। রোড সেফটি অ্যালায়েন্স আজ থেকে যে কর্মসূচি শুরু করেছে তা যতো বেশি পালন করা হবে সচেতনতা ততো বেড়ে যাবে। কারণ সড়কে মানুষের মৃত্যু নিয়ন্ত্রণে আনতে সচেতনতার বিকল্প নেই।

কর্মসূচির অংশ হিসেবে পথচারী ও চালকদের মধ্যে সচেতনতামুলক প্রচারণা চালানো হয়। তারা গতিসীমা মেনে গাড়ি চালানো, ঘুমঘুম চোখে গাড়ি না চালানোসহ বিভিন্ন বিষয়ে চালকদের জন্য মাইকে প্রচারণা চালান। এছাড়াও বিভিন্ন প্রচারপত্র বিতরণ করেন। পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করার বিষয়েও প্রচারণা চালানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সমন্বয়ক পার্থ সারথি দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিআরটিএ এর পরিচালক (প্রশাসন) (যুগ্মসচিব) মো. আজিজুল ইসলাম, পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশ’র চেয়ারম্যান নুর নবী শিমু, সেবক এর সভাপতি খান মোহাম্মদ বাবুল ও সাধারণ সম্পাদক নুরে আলম, রোড সেফটি অ্যালায়েন্স’র পরিচালক শাহীন হোসেন মোল্লা, আনোয়ার হোসেন আনু, নাজমুল ইসলাম, প্রকৌশলী আবুল হোসেন, আব্দুল জব্বার প্রমুখ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page