October 11, 2026, 1:18 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে হিযবুত তাহরীর শীর্ষ নেতা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা নাফিজ সালাম উদয়কে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৬ ডিসেম্বর) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

ফজলুল হক বলেন, গ্রেপ্তার নাফিস সালাম উদয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা। তিনি দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। পরিচয় গোপন রাখার জন্য দাঁড়ি কেটে কামরাঙ্গীরচরে ভাঙারির ব্যবসা শুরু করেন তিনি। বিভিন্ন ছদ্মবেশে ৮ বছর ধরে নিজের এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাফিসের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে তিনটি মামলা ও মোহাম্মদপুর থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। এছাড়া আদাবর থানায় তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তিনি বলেন, ২০০১ সালে নাফিজ সালাম উদয় এইচএসসি পাস করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজির ওপর গ্র‌্যাজুয়েশন শেষ করে ২০০৮ সালে বাংলাদেশে আসেন। দেশে আসার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, নাফিজ হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page