March 1, 2026, 5:40 pm
শিরোনামঃ
ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : ধর্মমন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন হবে : ইসি মাছউদ রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল তৈরির উপকরণ উদ্ধার রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদক কারবারি আটক চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১ জন নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছে ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর কারখানা কর্মী হত্যা মামলায় কুমিল্লা-৮ আসনের সাবেক এমপি নাসিমুল ৩ দিনের রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে মো.শাহজাহান নামে কারখানার এক কর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমুল আলম চৌধুরী নজরুলকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তাকে কারাগার থেকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক ইয়াছির আরাফাত তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.ছানাউল্ল্যাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এরআগে গত ৩০ ডিসেম্বর বনানীর হেলমেট টাওয়ার থেকে নাসিমুল আলম চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরের দিন তাকে এ মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.ছানাউল্ল্যাহ।

মামলার এজাহার থেকে জানা যায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার একটি কারখানার কর্মী মো.শাহজাহান বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায় ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এ সময় ভিকটিম শাহজাহান গুলিবিদ্ধ হন। এরপর ৪ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগীর মা সাজেদা বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেষ হাসিনাসহ ৯৭ জনকে আসামি করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page