April 10, 2026, 11:26 am
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর কুড়িলে এলিভেট এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ভাঙচুর ; যাত্রী পারাপারে বাধা

অনলাইন সীমান্তবাণী ডস্কে : রাজধানীর কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, পিকআপ ভর্তি কিছু ব্যক্তির সঙ্গে টোলপ্লাজার কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে প্লাজার ব্যারিকেড ভেঙে ফেলেন পিকআপ ভ্যানের ব্যক্তিরা। তবে পিকআপ ভ্যানে কারা ছিল এ বিষয়ে কিছু জানা যায়নি।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে যাওয়া এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ডিডিওতে দেখা যায়, প্রায় ২০–৩০ জনকে নিয়ে একটি পিকআপ ভ্যান টোল প্লাজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ পাঞ্জাবি পরিহিত এক যুবক টোল প্লাজার ব্যারিকেড বার ভেঙে ফেলছেন। সে সময় অন্যরা টোল প্লাজার কর্মীদের সঙ্গে হাতাহাতি ও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনা চলছে। সেই সঙ্গে হামলায় ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করছেন কেউ কেউ।

এ বিষয়ে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হাসিব হাসান খান বলেন, নিরাপত্তার জন্য এভাবে খোলা পিকঅ্যাপে করে যাত্রী পারাপারে নিষেধ করা আছে; সেজন্য টোল প্লাজার দায়িত্বরত কর্মীরা তাদেরকে পারপারে নিষেধ করে। তারা বিষয়টি না মেনে টোল প্লাজায় হামলা চালিয়ে চলে যায়।

এই বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এএইচএম আখতার বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ এসে তাদের নিয়ে গেছে। তবে পিকআপ ভ্যানে কারা ছিল এ তথ্য দিতে পারেননি প্রকল্প পরিচালক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page