March 5, 2026, 8:31 am
শিরোনামঃ
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন এবং দুই উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি চাঁদপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইরান যুদ্ধ ১০ দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র নজরদারি বিষয়ে পেন্টাগনের সঙ্গে চুক্তি সংশোধন করছে ওপেনএআই
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর গুলশান থেকে ডিবির হাতে গ্রেপ্তার সাবেক সচিব জাহাঙ্গীর আলম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

জাহাঙ্গীর আলম চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, রাজধানীর গুলশান থেকে আজ ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার থানার মামলায় তাকে আটক করে ডিবি।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page