September 29, 2026, 2:12 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর বেইলি রোডের আগুনে দগ্ধদের মধ্যে ৫ জন শঙ্কামুক্ত নয় : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর বেইলি রোডের আগুনে দগ্ধ ৫ জন এখনও আশঙ্কার মধ্যে। শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউট পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, আশংকামুক্ত হওয়ায় ছয়জনকে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে, এ ধরনের অগ্নিকান্ডে যাদেরই গাফিলতি থাকবে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার সকালে বার্ন ইন্সিস্টিটিউটে দগ্ধদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি জানান, আহতদের ৫ জন শংকামুক্ত নয়, তাদের শ্বাসনালীসহ বিভিন্ন স্থান পুড়ে গেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডের প্রধান হিসেবে রয়েছি আমি। দগ্ধ ১১ জন রোগীর মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, ৬ জনকে ছেড়ে দেবো। আর ৫ জন থাকবে।

তিনি বলেন, যাদেরকে ছেড়ে দেবো, তারা মোটামুটি ভালো আছেন। আর বাকি যে ৫ জন থাকবেন, তারা কেউ শঙ্কামুক্ত নন। যারা আছেন, তাদেরকে আমরা আরও পর্যালোচনা করে কয়েক দিন পর সিদ্ধান্ত নেবো কী করা যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রিন কোজি কটেজের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। বেইলি রোডের এই ভবনের আগুনে প্রাণ গেছে ৪৬ জনের। পুড়ে কয়লা হয়ে যাওয়া ভবনটি এখনও ঘিরে রেখেছে পুলিশ।

এদিকে,সকালে ভবনটি পরিদর্শন করেন এফবিসিসিআই ও বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। ভবন পরিদর্শন শেষে তারা জানান, সব পক্ষেরই গাফিলতি রয়েছে। ভবন মালিক, রেস্টুরেন্ট মালিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।

গাফিলতি যাদেরই থাকবে তাদেরকেই আইনের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ীরা।

আজ সকালে ঢাকা মেডিকেলের মর্গ থেকে নিহত তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page