April 10, 2026, 2:45 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না : অর্থ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আর এ কারণেই বাজারে পণ্যমূল্য ক্রমেই বাড়ছে। একই ব্যক্তি যখন রাজনীতি ও ব্যবসা দুই ক্ষেত্রেই সক্রিয় থাকেন, তখন এ সমস্যা আরও গভীর হয় বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) উপদেষ্টা সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচনের সময় সাধারণ মানুষের হাতে টাকা আসবে, যা বাজারে পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে, তা নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। বহু পরিবার দীর্ঘদিন ধরে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক শূন্য ৩ শতাংশে।

এই অবস্থার জন্য বাজার ব্যবস্থাপনার দুর্বলতার পাশাপাশি সিন্ডিকেট, রাজনীতি ও চাঁদাবাজিকে দায়ী করেন এই অর্থনীতিবিদ।

তিনি জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে।

আগামী জাতীয় নির্বাচনের আগে যদি মুদ্রাস্ফীতি অব্যাহত থাকে, তবে পণ্যমূল্য আরও বাড়তে পারে বলে সতর্ক করেন সালেহউদ্দিন আহমেদ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছরের জুন নাগাদ মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নেমে আসবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page