October 24, 2026, 8:05 am
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে গৃহবধূ হত্যা ; সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ১৫ দিন পর শ্বশুর বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মিনু বেগম (২৭) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিনু বেগমের শাশুড়ি জহুরা বেগম (৪৭) ও স্বামী উজ্জ্বল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ বছর আগে মিনুর সঙ্গে উজ্জ্বল শেখের বিয়ে হয়। বিয়ের পর মিনু বেগমের কোনো সন্তান না হওয়ায় তার স্বামী উজ্জ্বল শেখ দ্বিতীয় বিয়ে করেন। মিনুর সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। গত মাসের ৫ তারিখ রাতে মিনুর সঙ্গে তার স্বামীর মোবাইল ফোন নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে উজ্জ্বল শেখ মিনু বেগমকে গলা টিপে হত্যা করেন। পরে বিষয়টি গোপন করতে মিনুর শ্বশুর-শাশুড়ি ও স্বামী উজ্জ্বল শেখ তার মরদেহ টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেন।

মিনুর শ্বশুর-শাশুড়ি হত্যাকাণ্ডকে অন্যদিকে নিতে তারা বালিয়াকান্দি থানায় গত ৮ আগস্ট নিখোঁজ জানিয়ে অভিযোগ করেন। এবং প্রচার করেন মিনি একজনের সঙ্গে পালিয়ে গেছে।

পরে গত ১৯ আগস্ট উজ্জ্বল শেখের বাড়ির সেপটিক ট্যাংক থেকে পচা গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে গৃহবধূ মিনুর অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় মিনুর মা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করলে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মিনুর শাশুড়িকে ও র‍্যাব-১০ মিনুর স্বামীকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার জি.এম. আবল কালাম আজাদ বলেন, মিনুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়। মিনির শ্বশুর এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page