October 6, 2026, 2:21 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে ছেলেকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর পাংশা উপজেলায় সতীনের শিশু ছেলেকে কীটনাশক খাইয়ে হত্যা মামলার দায়ে সত্-মা মোছা. আকলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গতকাল ২০ মার্চ বিকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন এ রায় দেন। রায় প্রদানের সময় মামলার প্রধান ও একমাত্র আসামি আকলিমা আক্তার আদালতে হাজির ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি আকলিমা আক্তার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ্মীরপুর এলাকার হযরত আলীর স্ত্রী।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১০ আগস্ট সকালে সতীনের সঙ্গে ঝগড়ার জের ধরে সতীনের চার বছর বয়সি ছেলে রিপনকে কীটনাশক খাইয়ে হত্যা করে হযরত আলীর ছোট স্ত্রী আকলিমা আক্তার। এ ঘটনায় স্বামী হযরত আলী পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামি আকলিমা আক্তার গ্রেফতার হলে সে আদালতে কীটনাশক খাইয়ে হত্যার কথা স্বীকার করে।



Our Like Page