August 3, 2026, 9:53 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি আনন্দ র‍্যালি বের করলে এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য ও সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দা মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, জেলার বিভিন্ন স্থান থেকে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়িতে জড়ো হতে থাকেন। বেলা সোয়া ১২টার দিকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শত শত নেতাকর্মী র‍্যালিতে অংশগ্রহণ করে। র‍্যালিটি পান্না চত্বর প্রদক্ষিণ করে শিল্পকলা মোড়ে আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট,  টিয়ারশেল, কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড গুলি করে। এ সময় সংঘর্ষে তিন পুলিশ সদস্য, চার জন সাংবাদিকসহ বিএনপির ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ‘বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আমাদের দলীয় কর্মসূচির অংশ হিসেবে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা ছিল। আমরা প্রশাসনের অনুমতি নিয়েই কর্মসূচি শুরু করেছিলাম। জেলার বিভিন্ন স্থান থেকে আসা শোভাযাত্রায় প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি পান্না চত্বর অতিক্রম করলে পুলিশ অতর্কিতভাবে গুলি করে। এতে আমাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো. সালাহ উদ্দিন বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে খৈয়াম গ্রুপ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পান্না চত্বর প্রদক্ষিণ করে শিল্পকলা মোড়ে আসলে তারা উসকানিমূলকভাবে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে ইটপাটকেল, লাঠিসোঁটা ছিল। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজন আটক রয়েছে।’

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page