November 19, 2026, 6:11 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে সংঘবদ্ধ ধর্ষণের পর নারী হত‌্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর পাংশা উপজেলায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১২ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা এবং দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (ভারপ্রাপ্ত) সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী পাংশার হাবাসপুরের ওমর আলী প্রামানিকের ছেলে রঞ্জু ওরফে রঞ্জুর হোসেন, আনছার দাইয়ের ছেলে রফিকুল ইসলাম ওরফে রফিক, মৃত জসিম সরদারের ছেলে মাসুদ ওরফে মাসুদ রানা, মৃত গহর প্রামানিকের ছেলে দেলু ওরফে দেলোয়ার হোসেন প্রামানিক, ছেকেন সরদারের ছেলে অজো ওরফে হজো ওরফে হযরত আলী, জিয়েলগাই এলাকার আফতাব উদ্দিনের ছেলে আশরাফ এবং কুষ্টিয়া সদর থানার আমলাপাড়া চরের গুলাই প্রামানিকের স্ত্রী জয়গুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশার হাবাসপুর গ্রামের একটি ধানক্ষেতে মৃত অবস্থায় আমেনা খাতুন ওরফে ফেলো নামে এক নারীর মরদেহ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া যায়। তাকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে যায়। নিহতের ভাই বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। তদন্ত শেষে ধর্ষণের পর হত্যার দায়ে সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page