October 11, 2026, 10:53 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে ৮৫ বছরের বৃদ্ধা মাকে যাত্রী ছাউনিতে ফেলে গেলেন কুলাঙ্গার ছেলেরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘ছেলেরাই তো এইতা করছে, দুই পুতিন আমাকে যাত্রী ছাউনিতে ফেলে রেখে চলে গেছে।’ এভাবে ভাঙা কণ্ঠে কথাগুলো বলছিলেন ৮৫ বছরের বৃদ্ধা হারিছা বেগম।

হারিছার ঠিকানা এখন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি জানান, তার বাড়ি ফরিদপুরে। স্বামীর নাম মৃত আরব আলী। আর দুই সন্তানের নাম বলেছেন আব্দুল হোসেন ও আলমগীর হোসেন।

বয়সের ভারে চলতে পারে না ৮৫ বছর বয়সের বৃদ্ধা হারিছা বেগম। ঠিকমতো কথাও বলতে পারেন না তিনি।  দুটি চোখের দৃষ্টিও অস্পষ্ট। আধো আধো করে শুধু নিজের, স্বামীর আর দুই সন্তানের নাম বলতে পেরেছেন। তার কাছে যে যাচ্ছেন তাকেই কাঁদতে কাঁদতে জানাচ্ছেন তার ছেলেরা তাকে যাত্রী ছাউনিতে ফেলে রেখে গেছেন।

জানা যায়, ওয়াপদার মোড়ের যাত্রী ছাউনিতে শুক্রবার ভোরে স্থানীয়রা বৃদ্ধা হারিছা বেগমকে দেখতে পান। সারাদিন ওই বৃদ্ধা ওখানেই পড়েছিলেন। স্থানীয়রা তাকে দুপুরের খাবারও খেতে দেন। সন্ধ্যা হওয়ার পরও যখন তিনি যাত্রী ছাউনিতে রয়ে যান তখন গণমাধ্যমকর্মীদের খবর দেন তারা। পরে স্থানীয় সাংবাদিকরা হারিছার সঙ্গে কথা বলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে প্রচার-প্রচারণা চালায়।

বৃদ্ধার নিরাপত্তার কথা ভেবে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন তারা। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় ইউএনও তাৎক্ষণিকভাবে বৃদ্ধাকে হাসপাতালে চিকিৎসার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেন। ঠিকানা বলতে না পারার কারণে বর্তমান হারিছা বেগম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সাংবাদিক সোহেল মিয়া বলেন, বৃদ্ধা বারবার বলছেন তার দুই পুতিন (ছেলে) তাকে এখানে ফেলে রেখে গেছে। ফরিদপুর ছাড়া আর কোনো জায়গার নাম বলতে পারছেন না তিনি। ঠিকানা বলতে না পারায় তার স্বজনদের সন্ধান এখনো পাওয়া যায়নি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, হারিছা বেগমের বয়স অনেক বেশি। সারাদিন যাত্রী ছাউনিতে পড়েছিলেন তিনি। স্থানীয়রা তাকে যতটুকু খেতে দিয়েছে তাই খেয়েছেন। তার শরীর বেশ দুর্বল। সুস্থতার জন্য তাকে রাতেই চিকিৎসার ব্যবস্থা করেছি। তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। বৃদ্ধা হারিছার নিয়মিত খোঁজ রাখা এবং আপডেট তথ্য দেওয়ার জন্য সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছি।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page