September 10, 2026, 8:34 am
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ ; বাছাইয়ে বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান। এই প্রার্থী সংসদ নির্বাচন করার জন্য এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ওই প্রার্থী দেওয়া এক শতাংশ ভোটারের মধ্যে ১০ জনের তথ্য যাচাই-বাছাইয়ে দুই জনের সমর্থনের তথ্য সঠিকভাবে পাওয়া যায়নি। তারা জানান, তারা এই প্রার্থীর পক্ষে তালিকায় স্বাক্ষর করেননি। তাই ভোটারের তথ্য সঠিকভাবে না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থন সূচক তালিকা থেকে নির্বাচন কমিশন দৈবচয়নের ভিত্তিতে প্রদত্ত ১০ ভোটারের তথ্য যাচাইয়ের দুই জনের তথ্য সঠিক পায়নি। ফলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই-বাছাই বিধিমালা ২০১১ এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। পরে আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

ইমদাদুল হক বিশ্বাস বলেন, আমি মনে করি, আমার মনোনয়নপত্রটি অবৈধভাবে বাতিল করা হয়েছে। সমর্থনে চার হাজার ৪৪ জনের স্বাক্ষর দেওয়ার কথা সেখানে ৪৩১২ জনের সমর্থিত ব্যক্তির কাগজ দিয়েছি। যারা বিষয়টি তদন্ত করেছে তাদের তদন্তটি সঠিক হয়নি। অথবা তারা আমার সমর্থকের কাছে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি। আমি যে সমর্থনের তথ্য দিয়েছি সেখানে একটি জায়গায় স্বাক্ষর বাদ নেই, তথ্যগত ভুল নেই। আমি নির্বাচন কমিশনে আপিল করবো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page